ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, চাঁদপুর | আগস্ট ১৬, ২০২৬, ১০:১৫ পিএম ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং স্থানীয় মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। মৎস্যচাষিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।
অনুষ্ঠানে মৎস্যচাষিরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মৎস্যচাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন।

কালের সমাজ/কে.পি

Link copied!