ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | আগস্ট ১৬, ২০২৬, ১০:০১ পিএম গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে  আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বেলা ১১ টা (১৬ আগষ্ট ২০২৬) উপজেলা পরিষদ পাবলিক হলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্ব্যেধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমীন পাপ্পা‍‍`র সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মণ্ত্রনালয়ের প্রতিমণ্ত্রী ইন্জিনিয়ার এম ইকবাল হোসাইন (এমপি) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, বিএনপি"র ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ,ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি‍‍`র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ ছাড়াও উপজেলার পৌরসভা ও ইউনিয়ন প্রর্যায়ের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।  "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকল মৎস্য চাষীকে এগিয়ে আসার জন্য আহবান করা হয়। 
শেষ পর্যায়ে প্রতিমণ্ত্রী সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন করেন। 

কালের সমাজ/কে.পি

Link copied!