নওগাঁয় মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে নওগাঁ শহরের ফ্রেন্ডস প্যানেল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় ও হতদরিদ ক্ষুধার্থ মানুষদের ক্ষুধা মেটাতে মাত্র ১ টাকায় সপ্তাহে এক বেলা খাবার,একই সাথে দরিদ্র পরিবারকে সাবলম্বী করতে ১০ টাকায় ছাগল বিতরণের কর্মসূচি চলমান রেখে নওগাঁকে সবুজনগরীতে পরিণত করার পরিকল্পনা নিয়েছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। ১টাকায় এক বেলা ভরপেট খাবার বিতরণের ২০০সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্টানে এই পরিকল্পনার কথা জানান ফেন্ডস প্যানেল নেতৃবৃন্দ।
হতদরিদ্র ও অসহায় ক্ষুধার্থ মানুষদের ক্ষুধা মেটাতে মাত্র ১ টাকায় এক বেলা খাবার দিচ্ছে নওগাঁ ফ্রেন্ডস প্যানেল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠণ। গত ১০ বছর আগে যাত্রা শুরু করা এই সংগঠণটি প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর শহরের আসমান সিটি শপিং মলসহ শহরের বিভিন্নস্থানে দুপুরের খাবার বিতরণ করে আসছে। খাবারের মেন্যুতে থাকছে ভাতের সাথে কখন ও মাছ ভূনা ডাল, কখনও মুরগীর মাংশ, কখনও ডিম দিয়ে আলুর তরকারী, আবার কখন ও বিরিয়ানী ও ঝাল পোলাও । প্রতি শুক্রবার দেড় থেকে ২’শ মানুষকে খাবার দিচ্ছে সংগঠণটি। মাত্র ১ টাকায় মানসম্মত খাবার তৃপ্তি সহকারে খেতে পারায় খুশি অর্ধাহার অনাহারে থাকা অসহায় মানুষগুলো। এছাড়া সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বৃক্ষরোপন, ১ টাকায় ফল , ১টাকায় ডাব, গরমে ঠান্ডা পানি , ১০ টাকায় ঈদ ও পুজা সামগ্রী, করোনাকালিন সময়ে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জাহানারা নামে এক দরিদ্র নারীকে ঘর নিমার্ন করে দিয়েছে ফ্রেন্ডস প্যানেল।
নওগাঁ ফ্রেন্ডস প্যান্ডেলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন জানান, ২০১৬সালে শহরের বিভিন্ন দোকানের সেলসম্যান,ব্যবসায়ী ও বিভিন্ন পেশার ৩৯ সদস্যে নিয়ে ফ্রেন্ডস প্যানেল নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শহরজুড়ে তাদের সেবা মুলক কাজ সুধি মহলের নজর কাড়ায় তাদের পাশে দাড়িয়েছেন কিছু ব্যবসায়ী।সংগঠনের সদস্যদের চাঁদা ও কিছু ব্যবসায়ীর সহযোগিতায় চলমান রয়েছে ১ টাকায় খাবার বিতরণ।
নওগাঁ ফ্রেন্ডস প্যানেলের নেতা মানব চৌধুরী ও হৃদয় বলেন, ১টাকায় এক বেলা ভরপেট খাবার বিতরণের ২০০সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত শনিবার বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলএন্ড কলেজ চত্তরে এক অনুষ্টানে ৪০০ ক্ষুধার্থ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, একই সাথে দরিদ্র পরিবারকে সাবলম্বী করতে ১০ টাকায় ৩০ পরিবারে ছাগল প্রদান করা হয়েছে।সেই সাথে নওগাঁ শহরের প্রধান সড়ক লেনে উন্নীত হলে সড়কে এবং শহরের বিভিন্নস্থানে বৃক্ষরোপনের মাধ্যমে নওগাঁ শহরকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনার কথা জানান ফেন্ডস প্যানেল এই নেতৃবৃন্দ ।
মাত্র এক টাকায় একবেলা ভাত পেট খাবার পেয়ে খুশি রিকশাচালক রহিম উদ্দিন ইব্রাহিম আলী ও দেখতে পেশায় নিয়োজিত মরিয়ম, রহিমা আবেশ আলী। মরিয়ম বলেন ভালো-মন্দ খাবার জন্য আমি প্রতি শুক্রবার এর জন্য অপেক্ষা করি।
মাত্র ১০ টাকায় ছাগল পেয়ে খুশি নাদিরা ও আকলিমা ।ছাগল পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন এমন কথায় জানালেন এই ছাগল গ্রহিতারা।
কালের সমাজ/কে.পি

