ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সাপাহারে ৫৫ জন গ্রাম পুলিশ পেলেন সরকারি ভাবে চায়না ফনিক্স বাইসাইকেল

জেলা প্রতিনিধি, নওগাঁ | সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৬:০৭ পিএম সাপাহারে ৫৫ জন গ্রাম পুলিশ পেলেন সরকারি ভাবে চায়না ফনিক্স বাইসাইকেল

নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬ টি   ইউনিয়নের মোট ৫৫ জন গ্রাম পুলিশের  মাঝে চায়নাফনিক্স বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা। বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে তারা বলেন, প্রত্যন্ত এলাকায়৫ দায়িত্ব পালনের সময় বাইসাইকেল গুলো আমাদের চলাচল ও সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!