মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক রাজু সরদারের বাবা, বনগ্রাম বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. শাহজাহান সরদার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ রোববার (৪ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কালের সমাজ/কে.পি

