ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ‘তথ্যজানি, অধিকার মানি!’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৫, ২০২৬, ০৮:০৯ পিএম বাগেরহাটে ‘তথ্যজানি, অধিকার মানি!’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

তথ্য জানার অধিকার নাগরিকের শক্তি, আর স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের ভিত্তি। এই অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘তথ্যজানি, অধিকার মানি!’ শীর্ষক ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাটের ধানসিঁড়ি ট্রেনিং সেন্টারে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও বিটনিকের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ‘রাইট টু নো ফেয়ার’-এর উদ্বোধন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।
ক্যাম্পেইনে ‘আরটিআই হেল্প ডেস্ক’ ও ‘উইমেন্স ইনফরমেশন সার্কেল’সহ তিনটি স্টলে সরকারি তথ্য ও সেবা পাওয়ার পদ্ধতি, তথ্য অধিকার আইনে আবেদন এবং নারীদের সরকারি ভাতা, স্বাস্থ্য, শিক্ষা ও আইনগত সহায়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!