ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

মানিকগঞ্জে সম্পাদক পরিষদের নতুন কমিটি ঘোষণা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৩৯ পিএম মানিকগঞ্জে সম্পাদক পরিষদের নতুন কমিটি ঘোষণা

মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে গঠিত সম্পাদক পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এক জরুরি সভার মাধ্যমে এ কমিটি কার্যকর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজন, এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো. আকরাম হোসেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

  • সহ-সভাপতি: মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ)

  • যুগ্ম সম্পাদক: অ্যাড. খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা)

  • কোষাধ্যক্ষ: জয়নাল আবেদীন বাবুল (সাপ্তাহিক আবাবিল)

  • সাংগঠনিক সম্পাদক: আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু)

  • দপ্তর সম্পাদক: মোহাম্মদ আক্তার হোসেন মিলন (দৈনিক বাংলাদেশ নিশান)

  • প্রচার সম্পাদক: এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন)

  • কার্যকরী সদস্য: অ্যাড. আমিনুল হক আকবর (দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), আশরাফুল আলম লিটন (সাপ্তাহিক সবখবর), আব্দুল আলীম (দৈনিক শীর্ষ বার্তা), কহিনুর ইসলাম রাব্বি (সাপ্তাহিক সংবাদ জমিন)

নতুন কমিটির সাধারণ সদস্যরা হলেন— শহীদুল ইসলাম (দৈনিক মানিকগঞ্জের কাগজ), মো. আনোয়ারুল হক (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), বাবুল আক্তার মঞ্জু (দৈনিক নিউজ), আমির হামজা (সাপ্তাহিক মানিকগঞ্জের খবর) এবং আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ)।

নতুন দায়িত্বপ্রাপ্ত সম্পাদকদের জন্য জেলার সাংবাদিক সমাজ শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Link copied!