ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

কয়রায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | নভেম্বর ৬, ২০২৫, ০৬:৫০ পিএম কয়রায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে কয়রা উপজেলা প্রেসক্লাবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুল আলম এবং পরিচালনা করেন দৈনিক কালবেলার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান মোঃ বশির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

বক্তারা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কালবেলা অল্প সময়ের মধ্যে পাঠকের মধ্যে খ্যাতি অর্জন করেছে এবং অব্যাহতভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ সাএ

 

Link copied!