ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর | জুন ২৩, ২০২৬, ০৭:১৬ পিএম নবাগত  ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন-এর সঙ্গে উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন এবং স্থানীয় উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

নবযোগদানকৃত ইউএনও রেজওয়ানা আফরিন সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং সাবেক সভাপতি ও দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, উপজেলার কর্মরত সাংবাদিকরা। সভা শেষে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!