ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান জরিমানা

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ২৩, ২০২৬, ০৮:১৭ পিএম খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান জরিমানা

খুলনা এবং জেলা প্রশাসন খুলনা এর যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর বয়রা এলাকায় মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে সঠিক ওজন নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনাকালে রড ও সিমেন্ট বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

পরিদর্শনে প্রতিষ্ঠানসমূহে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ওজনের তুলনায় কম ওজন প্রদান করার সত্যতা পাওয়া যায়। বয়রা মুজগুন্নি মহাসড়ক মেসার্স কাকলী ট্রেডিং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম দেওয়ায় ‍‍`ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮‍‍` এর ২৯/৪৬ ধারায় ৫ হজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সোনাডাঙ্গা মেসার্স আল্লাহর দান ট্রেডার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম দেওয়ায় ‍‍`ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮‍‍` এর ২৯/৪৬ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঠিক ওজন নিশ্চিতকরণ, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং ‍‍`ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮‍‍`-এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহারের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্টে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব’র নেতৃত্বে পরিচালিত হয় এবং প্রসিকিউটর হিসেবে আলী হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

কালের সমাজ/কে.পি

Link copied!