ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২
ডেবোনেয়ার গ্রুপের সহায়তায়

হরিরামপুরে শীতার্তদের মাঝে বিএমএসএস-এর কম্বল বিতরণ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | জানুয়ারি ৯, ২০২৬, ০৪:৪২ পিএম হরিরামপুরে শীতার্তদের মাঝে বিএমএসএস-এর কম্বল বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্ত মানুষের মাঝে ডেবোনেয়ার গ্রুপের সহায়তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় হরিরামপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এবং বিএমএসএস-এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও ভাইস চেয়ারম্যান এস. এম. ফিরোজ আহাম্মদের দিকনির্দেশনায় হরিরামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল চৌধুরী নাহিদের সঞ্চালনায় এবং হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাসের সভাপতিত্বে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলী, প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক মো. আমজাদ মীর এবং বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. খলিলুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এস. এম. অপু ও সদস্য সৌরভ সাহা।

 

ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আইয়ুব খান বলেন, “অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ তারই একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব—ইনশাআল্লাহ।”

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!