শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
এ সময় শিক্ষকরা বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ইস্যু তৈরি হয়েছে। আমরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে শঙ্কিত ও বিব্রত। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার বিষয় অবগত করেছি। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী ৮জন শিক্ষক পদত্যাগ করেছেন। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের আছি সবাই মিলে প্রশাসনকে জানিয়েছি আমরা এ নির্বাচনে দায়িত্ব পালন করবো না।’
কালের সমাজ/এসআর

