ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ধামরাইয়ে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট: নির্ধারিত মূল্যের তোয়াক্কা নেই

জেলা প্রতিনিধি, ঢাকা | জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:০১ পিএম ধামরাইয়ে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট: নির্ধারিত মূল্যের তোয়াক্কা নেই

​ঢাকার ধামরাই উপজেলা জুড়ে এলপিজি (রান্নার গ্যাস) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ডিলার ও খুচরা বিক্রেতা সাধারণ মানুষের পকেট কাটছে। সরকারি রেটের তোয়াক্কা না করে প্রতি সিলিন্ডার  ২,৩০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। যা সরকার নির্ধারিত রেট ১৩০৬ টাকা।

সরেজমিনে ধামরাইয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে গ্যাসের সিলিন্ডার থাকলেও সাধারণ ক্রেতা গেলে বলা হচ্ছে গ্যাস নেই। পরিচিত গ্রাহকদের কাছে চড়া দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। স্থানীয় খুচরা বিক্রেতাদের সাথে কথা বললে তারা অভিযোগ করেন, ডিলাররা তাদের কোনো ক্রয়ের মেমো (রশিদ) দিচ্ছে না। ​

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা বিক্রেতা জানান আমরা ডিলারদের কাছ থেকেই অনেক বেশি দামে গ্যাস কিনছি। তারা আমাদের কোনো মেমো দেয় না, ফলে আমরা যে বেশি দামে কিনেছি তার কোনো প্রমাণ থাকে না। বাড়তি দামে গ্যাস কিনতে আমরা বাধ্য হচ্ছি, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ভোগান্তিতে সাধারণ মানুষ ধামরাইয়ে ৩ লক্ষ ৭০ থেকে ৮০ হাজার মানুষের বসবাস তারা অধিকাংশ এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। ​ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দাম দিয়ে তাদের গ্যাস কিনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ৩,০০০ টাকা দিয়েও সিলিন্ডার মিলছে না। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
 

Link copied!