ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
বগুড়ায় তারেক রহমান

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন

জেলা প্রতিনিধি, বগুড়া | জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:২৯ পিএম এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি তো ঘরের ছেলে, আবার আসবো, দোয়া করবেন। আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন।’

তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিল্টনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘এলাকার মানুষের যত কাজ সব হবে।’

May be an image of one or more people and dais

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে পথসভায় তিনি এ কথা বলেন। ১০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গাড়ি থামিয়ে তিনি ভেতর থেকে বক্তব্য রাখেন। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিতৃভূমি গাবতলীর বাগবাড়ি না যাওয়ায় তিনি বলেন, ‘আমি তো ঘরের ছেলে আবার আসবো, দোয়া করবেন ইনশাআল্লাহ।’

May be an image of one or more people and crowd

এদিকে প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য শনিবার সকাল থেকেই হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকেন। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়।

May be an image of ‎one or more people, dais and ‎text that says ‍‍`‎wH दे বলাবিএনি 全 বিএনপি ما WITE W Wa ধানের Fn‎‍‍`‎‎

পথসভাকে কেন্দ্র করে মাঝিড়া এলাকায় অতিরিক্ত জনসমাগম হওয়ায় মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করেন।

Link copied!