চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুজনের মৃত্যু হয়।
বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। আহতদের তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ ও ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনকে অন্য কোন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহতরা হাতবোমা তৈরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :