ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বদলগাছী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণী মহড়া

বদলগাছী প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৮:০৮ পিএম বদলগাছী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণী মহড়া

বদলগাছী  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্যাস সিলিন্ডার লিকেজ এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

বুথবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ এই কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ বদলগাছী  উপজেলা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বদলগাছী  উপজেলা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে অনুষ্ঠিত অগ্নি নির্বাপণী মহড়ার সমাবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ বদলগাছি ইন্সপেক্টর, নওগাঁ ০৩ মোঃ রেজাউল করিম  বলেন  গ্যাস সিলিন্ডার লিকেজ এবং ভূমিকম্পের সময় জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। ভূমিকম্পের সময় ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিচে হবে, বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করে নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। 

 

ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সিলিন্ডারের সংযোগ দ্রুত বন্ধ করতে হবে। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাব বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী  উপজেলা টুরিস্ট পুলিশ,  কাস্টোডিয়ান সহ ৪০ জন প্রশিক্ষনার্থী।


“আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।”

এ খাতের উন্নয়ন বাজেট বাস্তবায়ন, উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব‍‍` নীতি গ্রহণ, তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়ন, মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্যক্রম ও পরীক্ষায় কারিগরি সংস্কার, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চার প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর এবং জবাবদিহি নিশ্চিত করার কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, এগুলো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।

Side banner
Link copied!