ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নে কাজ করছেন মো. নুরনবী হোসাইন

জেলা প্রতিনিধি, চাঁদপুর | ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:০৭ পিএম পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নে কাজ করছেন মো. নুরনবী হোসাইন

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মোঃ নুরনবী হোসাইন। তিনি ‘বিডি ক্লিন’-এর সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং সাধারণ মানুষকে সচেতন করতে ভূমিকা রাখছেন।
 

মো. নুরনবী হোসাইনের বাড়ি চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বাগাদী গ্রাম। নিজ এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি পরিচ্ছন্ন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
 

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়; এটি একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি সবাইকে আহ্বান জানান, আজ থেকেই প্রতিজ্ঞা করি নিজেরা পরিচ্ছন্ন থাকবো, পরিবেশ পরিষ্কার রাখবো এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করবো।
 

এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী বলেন, নুরনবী হোসাইনের মতো তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু সরকারের ওপর নির্ভর না করে সাধারণ মানুষ এগিয়ে এলে দেশ আরও দ্রুত পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে। তার এ কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আমরা আশা করি।পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি ইনশাআল্লাহ একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Side banner
Link copied!