সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের কানগাতি সরকারি বিদ্যালয়ের পাশের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিদ্যালয়ের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত।


আপনার মতামত লিখুন :