ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ঝিনাইদহ-৩ আসনে জামায়াত বিজয়ী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০০ পিএম ঝিনাইদহ-৩ আসনে জামায়াত বিজয়ী

কোন সহিংস ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ - ৩ আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন। নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫ শ ৮২  ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিয়ার রহমান ।


তাঁর নিকটতম ধানের শীর্ষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯ শ ৩ ভোট।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এনামুল হাসান জানান, (কোটচাঁদপুর-মহেশপুর) দুই উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ -৩ সংসদীয় আসন। এ দুই উপজেলার মোট ভোটার ছিল  ৪ লাখ ৩১ হাজার ১৫ জন।

যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫ শত ৪২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ ভোট নেয়া হবে ১৬৬ টি কেন্দ্রের ৭৭৯ টি বুথের মাধ্যমে।


বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত। কেন্দ্রগুলোয় সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল ভাল ছিল। তবে প্রতি কেন্দ্রে নারী ভোটার ছিল চোখে পড়ার মত। এ দুই উপজেলার মধ্যে মহেশপুর থেকে  ধানের শীর্ষের প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন  ৫৯ হাজার ৯ শ ৫৬ ভোট, দাড়ি পাল্লার মতিয়ার রহমান পেয়েছেন ৬৫ হাজার ৩ শ ৪ ভোট ।
অন্যদিকে কোটচাঁদপুরে  ধানের শীর্ষের প্রার্থী পেয়েছেন ৪১ হাজার ৯ শ ৪৭ ভোট । দাড়ি পাল্লা পেয়েছেন ৫৫ হাজার ২শ ৭৮ ভোট।

সর্বমোট ১ লাখ ২০ হাজার ৫ শ ৮২  ভোট পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে  বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিয়ার রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন বিএনপির ধানের শীর্ষের প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯ শ ৩ ভোট। তবে হাঁ না ভোটের কোন ফলাফল পাওয়া যায়নি।
 

Link copied!