ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থীর জয়ী

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৪ পিএম কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থীর জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৪৯ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট গণনা শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।


উল্লেখ্য, এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা আপন দুই ভাই হওয়ায় নির্বাচনটি স্থানীয়ভাবে বিশেষ আলোচনার জন্ম দেয়।

Link copied!