নেশার সাগরে ভাসতে থাকা আগামী প্রজন্মকে রক্ষায় কাশিয়ানীতে মাদক ও নকলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন গোপালগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের। গত (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকাল ৪ টার সময় কাশিয়ানী উপজেলায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে কাশিয়ানী উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আর ও বলেন যুবসমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি মাদক থেকে দুরে রাখতেহবে। সর্বনাশা মাদক খেলাধুলার বিকল্প নেই। তাই কাশিয়ানী-মুকসুদপুর উপজেলাকে নকল ও মাদক মুক্ত করতে আমি ও আমার দলের প্রতিটি কর্মী সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার সাকিল, বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা ইজাজুল হক, এলজিআরডি কর্মকর্তা সজল দত্ত, আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তাসহ কাশিয়ানী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :