ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | জুন ২২, ২০২৬, ০৪:৩৮ পিএম ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এনেছেব্র্যাক ব্যাংক। ফলে, রেমিটেন্সসংগ্রহেব্যাংকটিআগের বছরের একই সময়ের তুলনায় ৭৫% প্রবৃদ্ধি অর্জন করেছে।
 

এই পাঁচ মাসে প্রায় ১৫লাখ প্রবাসী বাংলাদেশি তাঁদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। এই রেমিটেন্সের টাকা বাংলাদেশের লাখ লাখ পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।
 

ব্যাংকটিরএমন অর্জন প্রমাণ করে যে, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বব্যাপী এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স সেবা কতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। দেশের মানুষের দৈনন্দিন জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের খরচ জোগানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্র্যাক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
 

রেমিটেন্স প্রেরক ও সুবিধাভোগীদের জন্য বিশেষায়িতসেভিংসঅ্যাকাউন্ট ও প্রোডাক্ট চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করেছে। গ্রাহকরা ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে এসব অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-এর মাধ্যমে সহজেই পরিচালনা করতে পারেন।এই বিশেষ অ্যাকাউন্টগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো—অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, গ্রাহকরা একটি নির্দিষ্ট হারে মুনাফাপাবেন। আর এই মুনাফা দেওয়া হবে প্রতি মাসে, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।
 

নতুন রেমিটেন্স করিডোরে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান পার্টনারদের সঙ্গে উদ্ভাবনী হোস্ট-টু-হোস্ট প্রযুক্তিগত সংযোগ জোরদারের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গুরুত্বপূর্ণ বৈদেশিক গন্তব্যগুলো থেকে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতেকাজকরেযাচ্ছে। দেশজুড়ে ৩১০টি শাখা ও উপশাখা এবং ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি প্রবাসীদেরপ্রেরিতঅর্থতাঁদেরপরিবারেরকাছেপৌঁছেদিচ্ছে।
 

এ অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডসিইওতারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতিপ্রবাসী বাংলাদেশিদেরঅবিচল আস্থার প্রতিফলন। অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আস্থা, প্রযুক্তি এবং অংশীদারিত্ব একসঙ্গে কাজ করলে কী অর্জন করা সম্ভব— এই সাফল্য তারই প্রমাণ। আমরা রেমিটেন্স সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও সহজলভ্য করারমাধ্যমেবাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।”
 

রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা লাখো পরিবারের জীবনমান উন্নয়নে সহায়তা করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ, কৌশলগত অংশীদারিত্ব এবং গ্রাহককেন্দ্রিক সল্যুশনের মাধ্যমেআনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্যবাড়তিসুবিধানিশ্চিতকরতেব্র্যাক ব্যাংকপ্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংক পিএলসি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ৩১০টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল 

সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

 

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!