ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী দাবির বদলে দেশের প্রতি কর্তব্য নিয়ে ভাবুন

কালের সমাজ ডেস্ক | জুন ২২, ২০২৬, ১০:৩৯ এএম প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী দাবির বদলে দেশের প্রতি কর্তব্য নিয়ে ভাবুন
সংগৃহীত ছবি

নিজেদের দাবি-দাওয়ার কথা ভুলে এখন দেশের জন্য কী করা যায়, প্রবাসীদের প্রতি সেই চিন্তা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোবার (২১ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রি লা হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকে আমাদের কী দাবি আছে, সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে? হোয়াট উই ক্যান ডু ফর কান্ট্রি।

তিনি বলেন, ‘প্রিয় প্রবাসী ভাই-বোনেরা আপনাদের সবার কাছে দেশবাসীর পক্ষ থেকে একটি কথা রাখব… আসুন আজকে থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য? এটাই হোক আমাদের আজকের চিন্তা। আপনাদের কাছে এই আশা ও চাওয়া রেখে আমার বক্তব্য শেষ করছি।

বিগত দেড় দশকের ফ্যাসিবাদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে একটি গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন আসুন, আমরা সবাই মিলে দেশের জন্য কী করতে পারি সেটিতে মনোনিবেশ করি।

অনুষ্ঠানে তিনি ১/১১-এর সময়ের স্মৃতিচারণ করে প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আসন্ন বৈঠকে প্রবাসীদের সমস্যা নিয়ে আলোচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান।
কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!