ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১২, ২০২৬, ০২:৪৭ পিএম দেশজুড়ে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

দেশজুড়ে দুই দিন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। 

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ সিদ্ধান্তের ফলে ওই দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে বিক্রি বন্ধের সময়ে সরবরাহ পরিস্থিতি কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!