ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেট জনগণের অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে

কালের সমাজ ডেস্ক | জুন ১৩, ২০২৬, ০৬:০৬ পিএম বাজেট জনগণের অর্থনৈতিক  সংকট বৃদ্ধি করবে
সংগৃহীত ছবি

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা কর্তৃক আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের উপর এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ঋণ নির্ভর উচ্চবিলাসী জনবান্ধবহীন বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে। 
তিনি আরো বলেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নির্ধারণ করেছে। এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সংকটের নিপতিত হবে। তিনি বলেন ঘুষ দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি রোধ, অর্থনৈতিক  অব্যবস্থাপনা ও অপচয় রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট পর্যালোচনা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম।

আজ বেলা ২টায় উত্তরা নর্থ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ফরাজী। সহ-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হক হাসান। প্রশিক্ষণ সম্পাদক ডঃ মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া প্রমূখ।
কালের সমাজ/এএইচবি 
 

Link copied!