ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চোটের কারণে ছিটকে গেলেন ইংলিশ রেফারি

স্পোর্টস ডেস্ক | জুন ১৩, ২০২৬, ০৫:২২ পিএম চোটের কারণে ছিটকে গেলেন ইংলিশ রেফারি

চোটের কারণে ইংলিশ রেফারি মাইকেল অলিভার বিশ্বকাপে তার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন।

রবিবার (১৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় আইভরিকোস্ট এবং ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি পরিচালনা করার কথা ছিল অলিভারের। কিন্তু তার পরিবর্তে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার দায়িত্ব পালন করবেন।

ফিফা জানিয়েছে, অলিভার তার বিশ্বকাপের প্রথম ম্যাচটি দায়িত্ব পালন করতে পারছেন না। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি পুনরায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

চলতি বিশ্বকাপে ছয়জন ইংলিশ অন-ফিল্ড রেফারির মধ্যে অলিভার অন্যতম। তার সঙ্গে আছেন আরেক রেফারি অ্যান্থনি টেলর। সহকারী রেফারিদের মধ্যে রয়েছেন, গ্যারি বেসউইক, অ্যাডাম নান, স্টুয়ার্ট বার্ট এবং জেমস মেইনওয়ারিং। বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ কর্মকর্তা রয়েছেন।

৪১ বছর বয়সী অলিভার ২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করে আসছেন এবং গত বিশ্বকাপেও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ক্রোয়েশিয়া ও ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি তিনি দায়িত্ব পালন করেন। 

 

কালের সমাজ/আর আই

Link copied!