ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৩, ২০২৫, ১১:২৯ এএম সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের ১১টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

কালের সমাজ// এ.জে

Link copied!