ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | নভেম্বর ২, ২০২৬, ০৮:৪২ পিএম নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। ১ নভেম্বর (রবিবার) রাতে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৫৬)। তিনি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ কাশেম আলীর পুত্র। 

নাগেশ্বরী থানার এসআই (নিঃ) বিপ্লবের  সঙ্গীয় ফোর্স  এ অভিযানে  পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। নাগেশ্বরী থানার  (ওসি) এনামুল হক প্রধান বলেন, গ্রেফতারকৃতের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর।

কালের সমাজ/কে.পি

Link copied!