ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বাস চাপায় ইজিবাইক চালক নিহত

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | নভেম্বর ২, ২০২৬, ০৭:৫৩ পিএম সাতক্ষীরায় বাস চাপায় ইজিবাইক চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগর সড়কের বংশীপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সাগর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮ দিকে উপজেলার বংশীপুর এলাকায় লক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মুন্সিগঞ্জের ভেটখালি থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস আসার পথে ভেটখালি এলাকায় সামনে থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
কালের সমাজ/কে.পি

Link copied!