স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। সোমবার (২ নভেম্বর) শাহজাদপুর আমলী আদালতে হাজির হলে শুনানি শেষে বিচারক মো. মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
শাহজাদপুর আমলি আদালতের কোর্ট-ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার (০১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এসআরবি-১২-এর তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন।
কালের সমাজ/কে.পি

