ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান। রবিবার রাতে উপজেলার পাড়াগাঁও পাঁচপাই এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম খান বাসান। এতে সভাপতিত্ব করেন ইয়াহিয়া সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা আবু তাহের কমান্ডার, সাইদুল মাস্টার, সিরাজ উদ্দিন, জালাল সরকার, মকবুল হোসাইন, কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান খান, যুবদল নেতা মাসুদ রানা, সালাউদ্দিন সরকার, কবির খান, জিল্লুর রহমান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম খান ও সাজিবুল ইসলাম রানা। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে আমিনুল ইসলাম খান বাসানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

