ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শাহজাদপুরে আব্দুল মাজেদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২, ২০২৬, ০৭:২০ পিএম শাহজাদপুরে  আব্দুল মাজেদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আব্দুল মাজেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সদস্য সচিব আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা, মো. আব্দুস সালাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন
যুবদলের সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. মাসুম হোসেন ও মোহাম্মদ বখতিয়ার ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আব্দুল মাজেদের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!