বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো সম্পদ লুটপাট জামায়াতে ইসলামী কারো সম্পদ লুটপাট করিনি, ভবিষ্যতেও কাউকে করতে দিবে নাকরিনি, ভবিষ্যতেও কাউকে করতে দিবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনে (রামপাল -মোংলা) দলটির মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
বুধবার বিকাল ৪ টায় রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের এলাকায় নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।জামায়াতের বাগেরহাট জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ বলেন, জামায়াতে ইসলামী অতীতেও কখন ও কারো সম্পদ লুটপাট করিনি, ভবিষ্যতেও জন সাধারণের সাথে থাকবে।ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।
প্রধান রক্তার বক্তব্যে তিনি আরো বলেন,‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে।ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি।’ ‘রাজনৈতিক প্রতিহিংসা, দখলবাজি ও অনিয়মের রাজনীতি বন্ধ করে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব নাগরিক সমান অধিকার ও ন্যায়বিচার পাবে—এটাই আমাদের অঙ্গীকার।’
নিবাচনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রিজাউল করিম। এই সময় তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এ্যাডভোকেট শেখ ইউনুস আলী,সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমান,উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা জুলফিকার আলী, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃমাজিদুর রহমান জুয়েল,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই এবং সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ।এ্যাডভোকেট সরদার আব্বাস উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুুগ্ম আহবায়ক খালিদ হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ আসাদুজ্জামান সহ প্রমুখ।
জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :