ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

এসআই শাহ আলম এর দক্ষতা বিচক্ষণতায় ধরা পড়লেন মহিলা চোর

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৫ পিএম এসআই শাহ আলম এর দক্ষতা  বিচক্ষণতায় ধরা পড়লেন মহিলা চোর

(সিরাজগঞ্জ)  সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামি ব্যাংকের ৫ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম এর দক্ষতা এবং বিচক্ষণতায় ধরা পড়লেন মহিলা চোর সিন্ডিকেটের তিন চোর। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী উদ্ধার করেছে নগদ ৬৪ হাজার টাকা।
সিসি টিভি ফুটেজ ও পায়ের জুতা দেখে উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে  তিন মহিলা চোরকে আটক শাহজাদপুর থানার এসআই শাহ আলম। 
 

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, জানুয়ারির ১১ তারিখে ইসলামি ব্যাংক শাহজাদপুর শাখা হতে ৫ লক্ষ তুলে ইসলামি ব্যাংকের তালগাছি এজেন্ট শাখায় নিয়ে যাওয়ার সময় ইসলামি ব্যাংক শাহজাদপুর শাখার সিড়ি থেকে নামার সময় উক্ত  টাকা চুরি করে রিকশাযোগে পালিয়ে যায় ৪ মহিলা চোর। পরে ইসমামী ব্যাংকের তালগাছি এজেন্ট শাখার পরিচালক আক্তারুজ্জামান বাচ্চু মামলা করেন। পরে   সিসিটিভি ফুটেজ দেখে ফুটেজের সাথে  চোরের পড়নের জুতা মিলিয়ে যাওয়ায় ১৯ জানুয়ারি শ্রীফলতলা গ্রাম থেকে পিয়ারা খাতুন, লাকি খাতুন ও শ্যামলী খাতুন নামে মহিলা চোর সিন্ডিকেটের তিন মহিলা চোরকে গ্রেফতার করে। আটককৃত পিয়ারা খাতুনের বাড়ি শাহজাদপুর উপজেলার বড়ধুনাইল গ্রামে,  লাকি খাতুনের বাড়ী  রুপবাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে ও শ্যামলী খাতুনের বাড়ী পাবনার সাথীয়ায়। 
 

গ্রেফতারকৃতদের  আদালতে ৫ দিনের  রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।  বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ি ৬৪ হাজার টাকাও উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম। রিমান্ড শেষে ৩০ জানুয়ারি তিন মহিলা চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!