ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:৫০ পিএম ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে জনগণের দাবির প্রতি ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় প্রয়োজন হলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এদিন বরিশাল ও ফরিদপুর সফর করেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের জনসভায় বক্তব্যে তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সে কারণেই ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


এর আগে বরিশালের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত নির্বাচনি সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচনে জালিয়াতির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ভোট কারচুপির উদ্দেশ্যে জাল ব্যালট ও ভুয়া সিল তৈরির চেষ্টা চলছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যারা নারীদের সম্মান দিতে ব্যর্থ, তাদের পক্ষে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে নেওয়া সম্ভব নয়। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাধিকার রক্ষায় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান, যাতে কেউ সাধারণ মানুষের ভোট কেড়ে নিতে না পারে।


 

Side banner
Link copied!