ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ঘোড়া মার্কায় গণসংযোগ, বজলুর রহমান সিআইপির নেতৃত্বে প্রচারণা

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪৩ পিএম সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ঘোড়া মার্কায় গণসংযোগ, বজলুর রহমান সিআইপির নেতৃত্বে প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
 

প্রার্থীর ছোট ভাই বজলুর রহমান সিআইপি নেতৃত্বে এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
 

প্রচারণাকালে বজলুর রহমান সিআইপি বলেন, অধ্যাপক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামী নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!