ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

মো. শরীফুল আলমের ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছয়সূতী ইউনিয়ন শ্রমিকদল

ভৈরব উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:০১ পিএম মো. শরীফুল আলমের ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছয়সূতী ইউনিয়ন শ্রমিকদল

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে ছয়সূতী ইউনিয়ন শ্রমিকদল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালায়।

বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী ছয়সূতী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম ও সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে দারিয়াকান্দি বাসস্ট্যান্ড, ছয়সূতী বাসস্ট্যান্ড এবং আরব আলীর চকবাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে আহ্বান জানান।

প্রচারণায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শরাফ উদ্দিন সুপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিনসহ ছয়সূতী ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শ্রমিকদলের নেতৃবৃন্দ।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!