ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বিজয়নগরে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:১৫ পিএম বিজয়নগরে কোটি টাকা মূল্যের  ভারতীয় চোরাই মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে।

গতকাল শনিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ দল  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান  তল্লাশি করে কার্টুনের ভিতরে লুকানো অবস্থায় ১৮,৫৬০ প্যাকেট সিগারেট, ১,৬৮০ প্যাকেট বেবি ডায়াপার, ৮৪০ প্যাকেট স্যানেটারি ন্যাপকিনসহ কাভার্ড ভ্যানটি  আটক  করেন।

আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য এক কোটি ছয় লক্ষ ছিয়াত্তর হাজার টাকা।

আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ/এসআর

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!