মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ শেরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপিত হয়েছে। দিবসটির সূচনা হয় ভোর ৫টা ৫৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান; উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকাএবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবা হক।
এছাড়াও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শেরপুর জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কালের সমাজ/এসআর

