ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা এবং টাকাসহ গ্রেপ্তার- ০১

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | এপ্রিল ১২, ২০২৬, ০৫:০২ পিএম কাশিয়ানীতে  ইয়াবা, গাঁজা এবং  টাকাসহ গ্রেপ্তার- ০১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার ২শত ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা এবং নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮ শত টাকা উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায় শনিবার দিবাগত রাত ৩ টাক দিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় কাশিয়ানী থানার রাতইল ইউনিয়নের রাতইল পশ্চিম পাড়া এলাকা থেকে শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে একজনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরবর্তীতে তার বসত বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮ শত টকা ও ২ কেজি গাঁজা এবং নগদ ৪ লক্ষ ২৬ হাজার ৮ শত টাকাসহ আটক করা হয়।

আটককৃত শহিদুল ইসলাম আকাশ রাতইল ইউনিয়ন রাতইল পশ্চিম পাড়ার মৃত. মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!