ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১২, ২০২৬, ০৪:০৪ পিএম সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ থেকে ওয়াকআউটের কালচার অনুযায়ী, বিরোধী দল ওয়াকআউট করতে পারে। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ মার্চ প্রত্যাশিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সাংসদে নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঈদের ছুটির কারণে দীর্ঘদিন অধিবেশন না হওয়ার মাত্র ১২ দিন সময় পাওয়া গেছে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের জন্য। সেজন্য অনেকগুলো বিল দ্রুত পাস করতে হয়েছে।

তিনি বলেন, যে সব ইস্যু নিয়ে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে সেটা ঠিক হয়নি। ওয়াকআউট করা সংসদীয় রীতি থাকলেও বিরোধী দল বাইরে এসে গণমাধ্যমকে যা বলেছেন, তা ঠিক হয়নি। সেজন্য আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই।

কালের সমাজ/এসআর

Link copied!