ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২০, ২০২৬, ১২:১৮ পিএম ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির জায়গা নয় ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় ‍‍`ই বেইল বন্ড‍‍` কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি।

May be an image of dais and text that says ‍‍`বগুড়া मহ ই ই-শইনরত্ত মহণডলা ۹ জেলায় সটিটম্ন ចិត្រាម প্রধানঅতিহি প্রধান অতিখি: জনাব তারেক? মাননীয় প্রধানমন্ত্রী, গণপজাতত্বী সভাপতি: জনাবমো আসাদুজ মাননীয়মন্ত্রী, মাননীঘमনी,আইন,किठর3 আইন, রিচার ৭বৈরশাথ৪৩৩। স্থান:জেলাওদায়রাজ স्্থান: জেলা ওদায়রাজড‍‍`

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‍‍`ই-বেইল বন্ড‍‍` কার্যক্রমের উদ্বোধন করেন।

কালের সমাজ/এসআর

Link copied!