ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাইয়ের চেষ্টাকালে ব্যবসায়ীকে মোবাইল কোর্টে অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | এপ্রিল ২৭, ২০২৬, ০১:৫৬ পিএম ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাইয়ের চেষ্টাকালে ব্যবসায়ীকে মোবাইল কোর্টে অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায়  শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৬ এপ্রিল রোববার রাত ৮ ঘটিকায় ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টায় কারণে ভাঙ্গুড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ বাচ্চু মোল্লা (৫৮) হারোপড়া গ্রামের পিতা মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

রোববার ২৬ এপ্রিল  রাতে গোপন খবর ভিত্তিতে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অসুস্থ পশু পাওয়া যায়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মোঃ বাচ্চু মোল্লা কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায়  ১০,০০০/- ( দশ হাজার) টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আক্তার ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।  

ঘটনার  বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, অসুস্থ পশু জবাই এর চেষ্টার অভিযোগে অভিযুক্ত কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ  আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!