গোপালগঞ্জের মুকসুদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রওশন আলী মিয়া আর নেই।
সরকারি মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ, মুকসুদপুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি এবং মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রওশন আলী মিয়া শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৮ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় মুকসুদপুর কেন্দ্রীয় সদর ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কালের সমাজ/কে.পি

