ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিত

সালাম মাহমুদ | এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৫৫ পিএম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিত

যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ গঠিত হয়েছে। বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট খ্যাত মরহুম আব্দুল আলীম-কে প্রবাসীদের মাঝে তুলে ধরার পাশাপাশি তার গানের প্রচার-প্রসারাই নবগঠিত স্মৃতি পরিষদের মূল লক্ষ্য ও উদেশ্যে।

এজন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে মরহুম শিল্পীকে তুলে ধরা হবে। সম্প্রতি এই পরিষদ গঠিত হয়েছে। পরিষদে সাংবাদিক বেলাল আহমেদ-কে সভাপতি ও সঙ্গীত শিল্পী জোহরা আলীম-কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিউইয়র্ক প্রবাসী শিল্পী জোহরা আলীম মরহুম শিল্পী আব্দুল আলীম-এর কন্যা।

সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জোহরা আলীম। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বদিউজ্জামান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন’ জসিম মাহমুদ, মুফতি মোহাম্মদ জাহেদ, মকবুল হোসাইন বকুল, ফরহাদ আলী মিয়া, মামুন খান, আবু সাঈদ সরকার এবং মো. মকবুল হোসেন।

নবগঠিত এই কমিটি সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী ১৭ মে রোববার বেলা দুটায় আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএর উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজিত হবে পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, মরমী শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই বৃটিশ ইন্ডিয়ার পশ্চিম বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে ঢাকা চলে আসেন এবং মাত্র ১৪ বছর বয়সে ঢাকা বেতারের শিল্পী হিসেবে যোগ দেন। তিনি ৪৩ বছর বয়সে ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রীর নাম বেগম জামিলা খাতুন। শিল্পী আব্দুল আলীম প্লেব্যাক শিল্পী হিসেবে ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরষ্কার লাভ করেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!