বাগেরহাটের মোংলায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর মহিলা দলের এক কর্মীসহ দুইজনকে চুরি হওয়া টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নারকেলতলা পাকখালী আবাসন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জাহানারা বেগম ওরফে জানু, যিনি মোংলা পৌর মহিলা দলের কর্মী, এবং মো. লালমিয়া শিকদার।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর কাছ থেকে ৯৮ হাজার ৫০০ টাকা চুরি হয়। পরে অভিযানে ৬২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে মোংলা থানার (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জানু বেগম ও লালমিয়া শিকদারকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
কালের সমাজ/কে.পি

