ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | এপ্রিল ২৮, ২০২৬, ০৬:১৫ পিএম শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।

সকাল সাড়ে দশটায় বেলুন উড়িয়ে ও আকাশে পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব  মোসলেম উদ্দীন। পরে শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এছাড়া বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক জনাব মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি জনাব কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।

আলোচনা সভায় শাহজাদপুরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা ও কর্মচারী, আদালত সংশ্লষ্টি ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত প্রধান ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!