ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস পালন

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | এপ্রিল ২৮, ২০২৬, ০৭:১৫ পিএম সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস পালন

সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো: আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, লিগ্যাল চীফ এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, আরা নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমূখ।

র‌্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। আইনগত সহায়তা দিবস ২০২৬ এর র‌্যালিতে সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইট কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!