ভোলা কোষ্টগার্ড মঙ্গলবার ভোর রাতে চরফ্যাশন গামী একটি যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে জাকির হোসেন নামে একজনকে আটক করে। এ সময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র ও গাজা উদ্ধার করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান- ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে ছেড়ে আসা চরফ্যাশনগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলি-১৩ লঞ্চ আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে। গোপন সংবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৫ মে ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন লঞ্চে তাহার কেবিনে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আটককৃত সন্ত্রাসীকে ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/কে.পি

