ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

লক্ষ্মীপুরে সরকারের নির্বাচনী ইশতেহার-অগ্রাধিকার নিয়ে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | মে ১৩, ২০২৬, ০৭:২৭ পিএম লক্ষ্মীপুরে সরকারের নির্বাচনী ইশতেহার-অগ্রাধিকার নিয়ে আলোচনা সভা

‎“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনু্‌ষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের ব্যানারর তথ্য অফিস এ আয়োজন করে। 

জেলা তথ্য অফিসার বিশ্বনাথ শাহ্‍‍`র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সম্রাট খ্রিসা। এসমহ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) রুপক চন্দ্র পাল,  লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ চলমান রয়েছে।

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!